ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

    ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরু থেকেই নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়। শেষ পর্যন্ত আর বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশের।

আরও দেখুন
আইন আদালত
চাকরি সংবাদ
ভ্রমণ প্যাকেজ
স্বাস্থ্য ও চিকিৎসা সরঞ্জাম
স্বাস্থ্য চিকিৎসা
আবহাওয়া পূর্বাভাস সেবা
রাজনীতি সংবাদ
অপরাধ সংবাদ
শেয়ার বাজারের কোর্স
ভিডিও সম্পাদনা সফটওয়্যার

ক্রিকেট দল ভারতে না গেলেও এবার ভারত সফরে যাচ্ছে শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে।

শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়ার ব্যাখ্যাও দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই টুর্নামেন্টটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার।

আরও দেখুন
জাতীয় সংবাদ
ভিডিও সংবাদ
আইন ও বিচার বিষয়ক বই
বিজ্ঞাপন পরিষেবা
মতামত কলাম
অপরাধ সংবাদ
নির্বাচনী সামগ্রী
আবহাওয়া পূর্বাভাস সেবা
ধর্মীয় আলোচনা
আইন বিষয়ক পরামর্শ

যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না।’

‘প্রতিযোগিতা হবে ইনডোরে ও সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’-যোগ করেন যুব ও ক্রীড়াসচিব।

Post a Comment

Previous Post Next Post