https://www.facebook.com/profile.php?id=100081564356080&mibextid=ZbWKwL

নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে পাকিস্তানের খেলোয়াড়েরা

href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRNd1pJn45nEowF98DREDchowM6EkKNGYppuK1EF5kS-ipCXMJQXnqfjzyTqbkK9fHXLDwBTLqpJ4_O16yAoFPqenWrsKfYp4Eyk8fQ4gkrNzA3TJZygHztWhFWKqdoR17ccuNPmB4jtoa9NRRjUzsn7eFkmYsih3I-KVo2h0tlOnKMrLCn04YBBpB/s720/Screenshot_20260207-121055.jpg" style="display: block; padding: 1em 0px; text-align: center;"> নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে পাকিস্তানের খেলোয়াড়েরারান রেট বাড়ানোর জন্য বড় ব্যবধানে জিততে হবে, না জিতলেও হারের ব্যবধান কম রাখতে হবে—যেকোনো টুর্নামেন্টে এ ধরনের হিসাব–নিকাশ শুরু হয় সাধারণত এক–দুই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর। আর গ্রুপ যদি হয় পাঁচ দলের আর প্রতিটি দলের চারটি করে ম্যাচ থাকে, তবে তো প্রথম ম্যাচ হয়ে ওঠে নির্ভার থেকে অনেকটা ‘গা–গরম’ করে নেওয়ার। কিন্তু আজ কলম্বোয় পাকিস্তানকে টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে ‘কী না হলে কী হবে’ ভাবনা মাথায় নিয়ে।  ‘এ’ গ্রুপে অন্য সব দলের ম্যাচ চারটি হলেও ভারত–ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের জন্য সেটা তিন। পরের পর্বে ওঠার অঙ্ক তাই আজ নেদারল্যান্ডস ম্যাচ থেকেই কষতে হচ্ছে সালমান আগাদের। কলম্বোয় পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। এর চার ঘণ্টা পর আরেক আয়োজক দেশ ভারতে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড ম্যাচ। কলকাতার ম্যাচটি শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাইয়ে স্বাগতিক ভারত নামবে বিপক্ষে।

Post a Comment

Previous Post Next Post